1000186259.png

1000185585.png

জালালবাদ প্রতিদিন : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ছুরিকাহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আম্বরখানায় দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তৌফিক ওমর তানভীর সিলেট মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানা গেছে।

তানভীরের বাম পায়ের উরুতে দূর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

1000182650.jpg

1000182692.png

1000182715.png

1000184306.jpg

1000184457.jpg