প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫ সময় : ৩:৩৪

স্টাফ টিপোর্টার📍

1000186414.jpg

জালালবাদ প্রতিদিন : জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৫ জুলাই) সিলেটে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে দলটি। আর সেই ‘জুলাই পদযাত্রা’র অধীর আগ্রহ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সিলেট আগমনের অপেক্ষা করছেন সিলেটবাসী। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পদযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হবে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির সিলেট আগমন উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বুধবার রাত থেকেই সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে সিলেটের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন ও পোস্টার লাগানো রয়েছে। বৃহস্পতিবার সমাবেশস্থলের প্রধান স্টেইজ তৈরি করা হয়। এবং রাতব্যাপী কঠোর নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা থাকে নগরী। এনসিপির জুলাই পদযাত্রা সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এই রাজনৈতিক দলটি। নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে পাশাপাশি প্রচার-প্রচারণাও চালান জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পদযাত্রায় বিপুল জনসমাগম হবে বলে আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ।

এ ব্যাপারে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, ‘ঐতিহাসিক জুলাই পদযাত্রায় সিলেটবাসী সাক্ষী হয়ে থাকবে। আমাদের কেন্দ্রীয় নেতারা সিলেটে আগমন করবেন, তাদের স্বাগত জানাবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব, আতিথেয়তা ও সাংগঠনিক দক্ষতা কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’

সিলেট ভ্রমণ গাইড ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। আজকের জুলাই পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভিউকে বলেন, ‘গোপালগঞ্জের অনাকাঙ্খিত ঘটনায় সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নগরীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশি নজরদারী